প্রিন্ট এর তারিখঃ ৩ নভেম্বর, ২০২৬, ১:১৬ PM ||
প্রকাশের তারিখঃ ১৮ অক্টোবর, ২০২৬, ৪:৫৫ PM
নওগাঁ-নাটোর মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা, আহত ব্যক্তির পরিচয় মেলেনি
মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের রাণীনগর রেলস্টেশন সংলগ্ন ডাঙ্গাপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন এক ব্যক্তি। রোববার (১৮ অক্টোবর) বিকেল পোনে ৪ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
প্রাথমিকভাবে তাঁকে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
দুর্ঘটনাকবলিত গাড়িটি ঘটনাস্থলেই পড়ে রয়েছে বলে জানা গেছে। দুর্ঘটনার কারণ ও আহত ব্যক্তির পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ খবীরুদ্দীন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রাজু আহমেদ খান শহীদ ।
আইন-বিষক সম্পাদকঃ এডঃ সুদীপন মোহাম্মাদ।
সম্পাদকীয় কার্যালয়ঃ নৈহাটী, রূপসা, খুলনা। মোবাইলঃ ০১৭৩২৫৯২৪৭১